রূপগঞ্জে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০১৮, ১২:১৯আপডেট : ১৭ মে ২০১৮, ১৪:০৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (১৬ মে) দুপুরে উপজেলার পিতলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কামরুন্নাহার জানান, একই এলাকার দুলাল, নূর ইসলাম, শামীম, পরী বেগম, হারুন, ফরিদা বেগম, শিমা, শিপনের সঙ্গে তার স্বামী ছাইদুল হকের দীর্ঘদিন ধরে ২ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার দুপুরে প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর করে। এ সময় ছাইদুল হক, ভাতিজা ইকবাল, মকবুল হোসেন বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের কুপিয়ে জখম করেন। তাদের চিৎকারে ছাইদুল হকের ভাই ফাইজুল হক ও তিনি বাঁচাতে এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাদের রড দিয়ে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে যৌন নির্যাতনের চেষ্টা চালায়।

তবে অভিযুক্ত দুলাল মিয়া হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার করা হচ্ছে। জমি আত্মসাৎ করার জন্য এসব করা হচ্ছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ( ওসি ) মুনিরুজ্জামান বলেন, এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম