৮ মাস পর কবর থেকে পুলিশ সদস্যের লাশ উত্তোলন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০১৮, ০০:৩৭আপডেট : ২১ মে ২০১৮, ০০:৩৭

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়ায় নিহত কনস্টেবল রুবেল মাহামুদ সুমনের লাশ দাফনের আট মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। পুনরায় ময়নাতদন্তের জন্য রবিবার (২০ মে) বিকালে আদালতের নির্দেশে তার লাশ উত্তোলন করা হয়। রুবেল উপজেলার কালাপাহাড়িয়া গ্রামের রূপ মিয়ার ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবির) এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান-উল-ইসলাম, আড়াইহাজার থানার ওসি এম. এ হক. আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার খালেদা নাজনিন ও নারায়ণগঞ্জ ডিবির এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
ডিবির এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় ময়নাতদন্তের যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে বাদীপক্ষ সন্তুষ্ট হতে পারেননি। তাই বাদীপক্ষ রুবেলের লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ আদালতে আবেদন করেন। ফলে আদালত আবেদনের প্রেক্ষিতে কবর থেকে নিহত রুবেলের লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন। এ কারণে রবিবার রুবেলের লাশ উত্তোলন করে ময়নাতন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১ সেপ্টেম্বর ঈদের আগের দিন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালাপাহাড়িয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ কনস্টেবল রুবেল নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. কামাল হোসেন বাদী হয়ে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনসহ ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ তদন্ত করছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের