সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ মে ২০১৮, ১৫:৪৬আপডেট : ২২ মে ২০১৮, ১৭:৪৯

সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জ-আদমজি-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২২) সকাল সাড়ে ১০টায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশের উপস্থিতিতে মালিক পক্ষের লোকজন বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

পুলিশ ও শ্রমিকরা জানান, সিদ্ধিরগঞ্জ পুলের এমএস টাওয়ারে অবস্থিত প্যাপিলন নিট কম্পোজিট লি. কারখানার ইউনিট-২-এ ২৮০ জন শ্রমিক কাজ করছেন। শ্রমিকদের এপ্রিল মাসের বেতন বকেয়া রয়েছে। এ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল ৮টায় কারখানায় এসে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন শুরু করেন। পরে শ্রমিকরা বেতন পাওয়ার আশ্বাস না পেয়ে সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে গিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় শ্রমিকরা বিক্ষোভ করেন। খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ ও থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভেতরে নিয়ে গেলে যানবাহন চলাচল শুরু হয়। বেলা ১টায় মালিকপক্ষের লোকজন পুলিশের উপস্থিতিতে আগামী বৃহস্পতিবার বেতন দেওয়ার আশ্বাস দেন। পরে শ্রমিকরা কাজে যোগ দেন।
শ্রমিক শাহনাজ বেগম জানান, সর্বশেষ ১৫ মে তাদের বকেয়া বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার পর্যন্ত বেতন পরিশোধ করা হয়নি। ফলে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। তারা একঘণ্টা রাস্তায় অবস্থান করেছেন।
প্যাপিলন নিট কম্পোজিট লি. কারখানার পরিচালক (মার্কেটিং ও অপারেশন) ফারুক হোসেন বলেন, ‘শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। আমাদের ফ্যাক্টরি স্থাপনের ৪ বছরেও এ ধরনের অবস্থা সৃষ্টি হয়নি।’
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে এসেছিল। তারা অল্প কিছু সময় রাস্তায় ছিল। পরে আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে ফ্যাক্টরির ভেতরে নিয়ে আসি। মালিকপক্ষ আগামী বৃহস্পতিবার বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়ে কাজে যোগ দেন।’

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান