ব্যবসায়ীর সঙ্গে দ্বন্দ্বে গাড়িতে আগুন ইউপি সদস্যের

সাভার প্রতিনিধি
০১ জুন ২০১৮, ১০:৪৬আপডেট : ০১ জুন ২০১৮, ১০:৪৬

সাভার আশুলিয়ায় রাজন নামে এক ব্যবসায়ীর সঙ্গে দ্বন্দ্বে এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য গুলি ও পরে তার গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ইউপি সদস্যের লোকজন । বৃহস্পতিবার (৩১ মে) রাত ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের পাশে সোনা মিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটায় ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবু তাহের মৃধা ।

এলাকাবাসী জানানয়, ইউপি সদস্য তাহের ও স্থানীয় ব্যবসায়ী রাজন বিভিন্ন বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিতেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পাশের সোনা মিয়া মার্কেটের সামনে রাজনের রাখা একটি প্রাইভেটকার লক্ষ্য করে হামলা চালায় ইউপি সদস্য । একপর্যায়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয় ইউপি সদস্যের লোকজন । এছাড়াও ওই ব্যবসায়ীর দোকান, বাড়ি ও একটি সমবায় সমিতি অফিসেও হামলা চালায় তারা। পরে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির করে তাহের মৃধা । খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আওয়াল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় ব্যবসায়ী রাজন বাদী হয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান