ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ জুন ২০১৮, ১২:৩৩আপডেট : ০৪ জুন ২০১৮, ১৮:৩৭

নিহত কিশোর রাশেদ টাঙ্গাইলের সখীপুরে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে গাছ থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে রাশেদ হাসান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (৩ জুন) রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহিন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশেদ স্থানীয় ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং ওই এলাকার বছির উদ্দিনের ছেলে।
রাশেদের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে রাশেদ ও তার দুই বন্ধু মিলে ব্রাজিলের একটি পতাকা নিয়ে বাজারে যায়। রাশেদ সড়কের পাশে সবচেয়ে উঁচু মেহগনি গাছে ওই পতাকা টানানোর জন্য ওঠে। এ সময় পা ফসকে পড়ে গিয়ে সে সড়কে চলন্ত বাসের সামনে পড়ে। পরে বাসের সামনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় রাশেদ হাসান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে রেফার করা হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ওসি জানান, এ ঘটনায় তার পরিবার কোনও অভিযোগ করেনি। পরে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

/এসএসএ/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের