টাঙ্গাইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০১৮, ০৯:২৬আপডেট : ০৬ জুন ২০১৮, ১২:১৭

সড়ক দুর্ঘটনার পর সৃষ্ট যানজট টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পিকআপের চালকসহ চার জনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

নিহতরা হলেন- দিনাজপুর সদরের শমসের আলীর ছেলে জীবন (২৫), আমিনুল মিয়ার ছেলে মামুন (২৭), রবি দাসের ছেলে কৃষ্ণ (২৮) এবং একই উপজেলার মুন্না (২৮)। 

ওসি জানান, বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে ঢাকাগামী পাথরবাহী একটি ট্রাক ও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি খালি পিকআপ ভ্যানের মুখোমুখি সংষর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ তিনজন নিহত হয়। পরে আহত অবস্থায় মুন্নাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।  

তিনি আরও বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।  দুর্ঘটনার পরে সেতুর দুই পাশে যান চলাচল বিঘ্নিত হয়েছিল। পরে সকাল পৌনে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের