মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি চানাচুর ফ্যাক্টরি ও একটি খাবারের হোটেলে অভিযান চালিয়ে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক। বুধবার দুপুরে উপজেলার বালিয়াটি বাজারের পিওর চানাচুর ফ্যাক্টরি ও সাটুরিয়া বাজার এলাকার সুরুচি খাবার হোটেল কর্তৃপক্ষকে ওই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বিষয়টি নিশ্চিত করে জানান, চানাচুরে অতিরিক্ত রং মেশানো এবং প্যাকেটে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় ২০ হাজার টাকা এবং সুরুচি হোটেলে খাবারের মূল্য তালিকা না থাকা ও উৎপাদন তারিখ ছাড়া নিজেদের তৈরি ঘি বাজারজাত করার কারণে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাজারে অভিযানের সময় সাটুরিয়া উপজেলা স্যানেটারি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন ঝর্ণা এবং সাটুরিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল বলে তিনি জানান।








