ঈদে মহাসড়কে রিকশা, ভ্যান ও অটোরিকশা চলাচল বন্ধ থাকবে

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ জুন ২০১৮, ১৫:২২আপডেট : ১১ জুন ২০১৮, ১৬:২৬

পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখছেন মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান

ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিশ্চিত ও নিরাপদ করতে ঢাকা আরিচা মহাসড়কের বারবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাঁচ শতাধিক সদস্য নিয়োজিত থাকবে। পাশাপাশি মঙ্গলবার ভোর থেকে মহাসড়কে রিকশা, ভ্যান এবং অটোরিকশা চলাচল বন্ধ রাখা হবে।

সোমবার সকালে মানিকগঞ্জ পুলিশ লাইন্সে ঈদ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বিশেষ প্রস্তুতির কথা জানান মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

ঈদের আগে ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ রাখা হবে। মহাসড়কের বারবাড়িয়া ও গোলড়া এলাকায় পণ্যবাহী ট্রাকগুলো আটকে রাখা হবে। পাটুরিয়া ফেরিঘাটের আর.সি.এল মোড় ডানদিক দিয়ে লোকাল বাস এবং আর.সি.এল মোড় দিয়ে সরাসরি ফেরি পারাপারের যানবাহন চলাচল করবে। এছাড়া মহাসড়কের টেপড়া এলাকার বাম দিকের রাস্তা দিয়ে ৫ নম্বর ঘাট পন্টুন হয়ে ব্যক্তিগত ছোট গাড়িগুলোকে ফেরি পার করা হবে।

পুলিশ সুপার পুলিশ সদস্যের উদ্দেশ্যে বলেন, ঈদে ঘরমুখো মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। ঈদ যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করুন। তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে সহায়তা করুন। তাদের সঙ্গে খারাপ আচরণ করলে আমাদের বদনাম হবে। সুতরাং ঈদে ঘরমুখো মানুষের সঙ্গে ভালো আচরণ করুন বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

পুলিশ লাইনে আইনশৃঙ্খলা রক্ষার ওই মতবিনিময় সভায় মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ, বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমানসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে মানিকগঞ্জ সদর থানায় শতাধিক গ্রাম পুলিশের হাতে ঈদ উপহার তুলে দেন পুলিশ সুপার।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী