রাজবাড়ীতে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল চুরির অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি
১৬ জুন ২০১৮, ০৪:৩৫আপডেট : ১৬ জুন ২০১৮, ০৪:৪৩

ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ১৩৭ বস্তা  চাল চুরির দায়ে অভিযুক্ত হয়েছেন রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোরাপ আলী মন্ডল। উদ্ধার করা প্রায় ১৩৭টি বস্তায় প্রায় ৩.৭০০ টন চাল ছিল যার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। অভিযুক্ত চেয়ারম্যানের দাবি, তাকে ফাঁসাতে দুস্থদের কাছ থেকে কিনে নেওয়া চাল ব্যবহার করে ঘটনাটি সাজানো হয়েছে। রাজবাড়ীতে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল চুরির অভিযোগ

ঈদ উপলক্ষে শহীদ ওহাবপুর ইউনিয়নের হতদরিদ্রদের জন্য ১৪ হাজার ৪৪৪ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। জনপ্রতি ১০ কেজি করে এই চাল বিতরণ করার কথা। গত ১৪ই জুন সকাল থেকে চাল বিতরণ শুরু হয়। কিন্তু বিতরণের সময় ১০ কেজির বদলে দেয়া হচ্ছিল ৭ কেজি করে। তারপরও বেলা ১টার দিকে কার্ডধারী ৩/৪শত জনকে দেওয়া বাকি থাকতেই চাল শেষ হয়ে যায় এবং বিতরণ বন্ধ করে দেওয়া হয়। এ সময় তুমুল হৈচৈ শুরু হয়। এক পর্যায়ে শহীদ ওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামের মোমিন বাজার (চিটার বাজার) সংলগ্ন মনু মিয়ার হলুদের মিলে ভিজিএফের বিপুল পরিমাণ চাল পাচার হওয়ার তথ্য জানাজানি হয়ে যায়। খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বস্তাগুলো দিয়েই সেখানে চাল ঢেকে রাখা হয়েছিল। চাল জব্দ করার সময় ইউপি চেয়ারম্যান তোরাপ আলী মন্ডল উপস্থিত জনতার রোষানলে পড়েন। গ্রেফতার এড়াতে তিনি ওই স্থান ত্যাগ করেন।

স্থানীয়রা চালের বস্তাগুলো উদ্ধার করেছে জানতে পেরে শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য নূর মোহাম্মদ ভূঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। ১৪ই জুন বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান ১৩৭ বস্তা (৩.৭ টন) চাল জব্দ করেন এবং নূর মোহাম্মদ ভুঁইয়া ও ১নং ওয়ার্ডের গোলাম হোসেন ফরিদের জিম্মায় দেন। 

জব্দকৃত চালের ব্যাপারে শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোরাপ আলী মন্ডল বলেন, ইউনিয়ন পরিষদ থেকে প্রথম পর্যায়ে ১ হাজার ৩৪৪ জনের মধ্যে চাল বিতরণ করার থাকলেও পরবর্তীতে ৯৮ জনকে যুক্ত করে ১ হাজার ৪৪২ জন গরীব-দুঃখীর মাঝে বিতরণ করা হয়। তার দাবী, তাকে ফাঁসানোর জন্য একটি মহল দুস্থদের কাছ থেকে চাল কিনে মনু মিয়ার হলুদের মিলে রাখে এবং তারপর তার নামে প্রশাসনের কাছে অভিযোগ দেয়। জেলা প্রশাসক মোঃ শওকত আলী আশ্বস্ত করেছেন, জব্দকৃত চালের ব্যাপারে দ্রুত মামলা দায়ের করা হবে। মামলায় দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের