জাহাঙ্গীর আলম মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন: হাসান সরকার

গাজীপুর প্রতিনিধি
২১ জুন ২০১৮, ০১:২৮আপডেট : ২১ জুন ২০১৮, ০১:৪৬

 

নির্বাচনি প্রচারণাকালে পথসভায় বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জনগণের সঙ্গে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, ‘জাহাঙ্গীর আলম নির্বাচনী বৈতরণী পার হতে নির্বিচারে মিথ্যা কথা বলছেন। বুধবার (২০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর নগরীর ৩০ নং ওয়ার্ডের বাঙ্গালগাছ বাজার, নীলের পাড়া, কানাইয়া বাজার, বালুচাকুলি এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

হাসান উদ্দীন সরকার বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থী মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। চীন ও জাপানের সহযোগিতায় গাজীপুর নগরী নিয়ে তিনি একটি মাস্টার প্ল্যান করেছেন বলে  হাস্যকর প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও কীভাবে, কোন প্রক্রিয়ায়, কোন্ কোন্ নগরবিদের সহযোগিতায় এমন মাস্টার প্ল্যান করলেন?  তাকে এই প্রশ্ন করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানাই।’  

বিএনপির মেয়র-প্রার্থী বলেন, ‘জাহাঙ্গীর আলম যে গ্রিন সিটি, ক্লিন সিটির মাস্টার প্ল্যান করলেন, তাহলে রাজউকের ডিটেইলস্ এরিয়া প্ল্যানের (ড্যাপের) কী হবে? কালীগঞ্জের সন্তান জাহাঙ্গীর আলম গাজীপুর নগরীর অনেক এলাকাই তো এখনও চেনেন না, তাহলে এই নগরী নিয়ে মাস্টার প্ল্যান করলেন কিভাবে?’

গাজীপুরে নির্বাচনি প্রচারণাকালে পথসভায় বক্তব্য রাখছেন বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার

কানাইয়ার পথসভায় হাসান সরকার পাশের ‘চিটার খালের’ দিকে ইঙ্গিত করে বলেন, ‘এখানে জিয়াউর রহমানকে এনে এই খাল খনন করেছিলাম। এই স্মৃতি কখনও মোছা যাবে না। এই খালের বদৌলতে এই এলাকার শত শত একর আবাদি জমিতে আজও ধান চাষ হচ্ছে। কাজেই এই এলাকার মানুষ ধানের শীষকে কখনও ভুলতে পারবে না।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী ডা. মাজহারুল আলম বলেন, ‘সিটি করপোরেশনের ট্যাক্সকে যদি চাঁদাবাজির বৈধ হাতিয়ার মনে করেন, নিজে কত ভাগ খাবেন, কত ভাগ ওপর মহলে দেবেন, কত ভাগ সিটি করপোরেশনে খরচ করবেন, কেউ কেউ এখনই এই হিসাব কষতে শুরু করেছেন বলে শুনা যাচ্ছে। যদি এমনই হয়, তাহলে সিটি করপোরেশন হবে জনগণ নিষ্পেষিত হওয়ার আরেকটি হাতিয়ার।’

এসময় আরও বক্তব্য  রাখেন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি আহমেদ আলী রুশদী, জেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি আব্দুস সামাদ মোল্লা, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, গাজীপুর জেলা হেফাজতে ইসলামীর যুগ্ম সম্পাদক মুফতি নাছির উদ্দিন প্রমুখ।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের