নরসিংদীতে পিস্তলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
২১ জুন ২০১৮, ১৯:৪৪আপডেট : ২১ জুন ২০১৮, ১৯:৪৪

গ্রেফতার

নরসিংদীতে সজিব মিয়া (৩২) নামে এক ব্যবসায়ীকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২১ জুন) ভোরে শহরের দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১২০ ক্যান বিদেশি বিয়ার ও ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২০ জুন) রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ শহরের পূর্ব দত্তপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ৯৬ ক্যান বিয়ারসহ সজিব মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে বৃহস্পতিবার ভোরে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও আরও ২৪ ক্যান বিয়ার ও ৬টি মদের বোতল উদ্ধার করা হয়।

এসআই মোস্তাক আহমেদ বলেন,‘গ্রেফতারকৃত সজিব নরসিংদী পৌরসভার কাউন্সিলর রিপন সরকারের খালাতো ভাই বলে নিজেকে দাবি করেছে। সে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। এখন তার পিছনে কে আছে সে ব্যাপারে খোজ নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় অস্ত্র আইনে ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম