নরসিংদীতে দুই মিষ্টি দোকানকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি
২৩ জুন ২০১৮, ১৭:০৫আপডেট : ২৩ জুন ২০১৮, ১৭:২১

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নরসিংদীতে পচা মিষ্টি বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ফুলকলি ও কাঁটাবন নামের দুইটি দোকানকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ জুন) বিকালে নরসিংদী শহরের জেলখানা মোড় এলাকায় এই জরিমানা করা হয়।

ফুলকলিকে ৮ হাজার ও কাঁটাবন অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, ফুলকলি সুইটস অ্যান্ড পিউর ফুডস থেকে গ্রাহকরা মিষ্টি কিনতে গেলে তাদের পচা মিষ্টি দেওয়া হয়। দীর্ঘদিন ধরে গ্রাহকদের এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া ও শাহরুখ খানের নেতৃত্বে শনিবার ভ্রাম্যমাণ আদালত দোকানটিতে অভিযান পরিচালনা করে। এসময় কাঁটাবন অ্যান্ড কোংয়েও অভিযান চালানো হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম