‘দেশের জনগণ ফল মেনে নিলে আমিও নেবো’

আদিত্য রিমন, গাজীপুর থেকে
২৬ জুন ২০১৮, ০৮:৪৩আপডেট : ২৬ জুন ২০১৮, ১০:৩৯

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসান সরকার টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডের বসির উদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার। মঙ্গলবার  সকাল ৮টা ২০ মিনিটে তিনি ভোট দেন।  ভোট দেওয়ার পর তিনি বলেন,  ‘ভোটের পর দেশের জনগণ ফলাফল মেনে নিলে আমিও ফলাফল মেনে নেবো।’

ভোট দিলেন হাসান সরকার

হাসান সরকার বলেন, ‘আমি রাতে প্রধান নির্বাচন কশিমনকে বলেছি আপনাদের নির্দেশ থাকার পর কেন আমার পোলিং এজেন্টদের গ্রেফতার করা হচ্ছ। তিনি বলেছেন, আমি ব্যবস্থা নিচ্ছি। কিন্তু তিনি কোনও ব্যবস্থা নেয়নি।’

তার অভিযোগ, অনেক কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। অনেক এজেন্টদের সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করছে। তারপর আমি শেষ পর্যন্ত লড়ে যাবো। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এখন পর্যন্ত ১০টি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দিয়েছে। কয়েটি কেন্দ্রের এজেন্টদদের গ্রেফতার করেছে। কয়েক কেন্দ্রের পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসারকে ফোন করে পাওয়া যাচ্ছে না।

গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন আর নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম