পদ্মায় ঢেউয়ের আঘাতে স্পিডবোট ডুবি, নৌ চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি
২৭ জুন ২০১৮, ১২:২৬আপডেট : ২৭ জুন ২০১৮, ১৩:৪৯

পদ্মায় প্রবল ঢেউ

পদ্মা নদীতে প্রবল ঢেউয়ের আঘাতে ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। বুধবার (২৭ জুন) সকাল ১০টার দিকে পদ্মা নদীর মুন্সিগঞ্জের লৌহজং পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৫ জন নিখোঁজ রয়েছে। প্রবল স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে আপাতত লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে সকালে ২০ জন যাত্রী নিয়ে শামীম এন্টারপ্রাইজের একটি স্পিডবোট মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশে রওনা হয়। লৌহজং পয়েন্টে এলে প্রবল স্রোতে ২০জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ডুবে যায়। এ ঘটনায় স্থানীয়রা ট্রলার ও অন্য স্পিডবোটের মাধ্যমে ১৫ জনকে জীবিত উদ্ধার করে। এদের মধ্যে ৬ জনকে অসুস্থ অবস্থায় স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন স্থানীয়রা। এখনও ৫ জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন তারা। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী ইমরান আহম্মেদ জানান, বিআইডব্লিউটিএ’র সঙ্গে কথা বলে এখনও পাঁচজন নিখোঁজ রয়েছে বলে জানতে পেরেছি। পদ্মায় প্রবল স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ