বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন সেনাপ্রধান

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০১৮, ১২:২৬আপডেট : ২৭ জুন ২০১৮, ১৪:০১

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান নতুন সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। আজ বুধবার (২৭ জুন) সকাল সোয়া ১০টায় তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সেনাবাহিনীর একটি চৌকস দল নতুন সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে তিনি মন্তব্য বইতে মন্তব্য লেখেন। এ সময় তার সঙ্গে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী, এসবিপি, ওএসপি, পিএসসি ও ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বিপি, এসপিপি, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন সেনাপ্রধান

এর আগে বুধবার তিনি সকাল ১০টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে টুঙ্গিপাড়া হ্যালিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে সড়ক পথে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে আসেন। বেলা ১১টার দিকে তিনি হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী