‘এমপির ছেলের গাড়ি থেকে নেমেই তারা আমাকে পেটায়’

নরসিংদী প্রতিনিধি
৩০ জুন ২০১৮, ১৭:২৬আপডেট : ৩০ জুন ২০১৮, ১৭:২৯

 

ঢামেকে চিকিৎসাধীন তাঁতী লীগ নেতা অহিদুল আলম শামীম নরসিংদীতে সংসদ সদস্য পদে মনোনয়ন-প্রত্যাশী এক যুবলীগ নেতার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় স্থানীয় এমপি’র ছেলের নির্দেশে তাঁতী লীগ নেতা অহিদুল আলম শামীমকে পেটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত অহিদুল আলম শামীম বলেন, ‘ঘটনার সময় স্থানীয় এমপি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদির একটি গাড়ি আসে। গাড়িতে বসেছিলেন সাদী। ওইসময় পাভেল নামে একজন লাঠি নিয়ে ওই গাড়ি থেকে নেমে আসে। এরপর হোটেলের ভেতর এসে আমাকে লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি পেটায়।’ তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এমপি নূরুল মজিদ মাহমুদ ও তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি। তারা বলেন, দলের ভেতরে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরাই এমন অভিযোগ তুলেছেন।’

প্রসঙ্গত,  বুধবার (২৭ জুন) রাত ৮টার দিকে নরসিংদীর হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় তাঁতী লীগ নেতা অহিদুল আলম শামীমকে পেটানোর অভিযোগ ওঠে। অহিদুল আলম শামীমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলা তাঁতী লীগের কার্যনির্বাহী সদস্য।

ঢামেকে চিকিৎসাধীন শামীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতিরদিয়া বাসস্ট্যান্ডের একটি হোটেলে বসে দলীয় কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম। এ সময় মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদির একটি গাড়ি আসে। তিনি গাড়িতে বসে থাকা অবস্থায়ই পাভেল নামে একজন লাঠি নিয়ে ওই গাড়ি থেকে নেমে আসে।  এরপর একটি মোটরসাইকেলে করে আরও তিন জন লোক সেখানে উপস্থিত হয়। হোটেলের ভেতর এসে তারা আমার ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তারা লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। আমি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পাশের একটি জমিতে পড়ে গেলে সেখানেও তারা মারধর করে। পরে আমাকে মৃত ভেবে চলে যায়।  এরপর উন্নত চিকিৎসার জন্য আমাকে এখানে ভর্তি করা হয়। এ ব্যাপারে মনোহরদী থানার পুলিশকে অভিযোগ করলে তারা কোনও ব্যবস্থা নেয়নি।’

এ প্রসঙ্গে যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহত শামীম আমার একজন কর্মী। এটি তার ওপর পরিকল্পিত হামলা। আমার জনপ্রিতায় ঈর্ষান্বিত হয়ে ও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আমার একটা ভালো অবস্থান থাকায় আমার সমর্থক-নেতা-কর্মীদের ওপর বারবার হামলা করা হচ্ছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিচার দাবি করছি।’

জানতে চাইলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুদ্দিন ভূঞা বলেন, ‘আমি এমন একটা ঘটনা মোবাইল ফোনে শুনেছি। তবে কে বা কারা ঘটিয়েছে, সেই সম্পর্কে জানি না। আমাদের কাছে এমন কোনও লিখিত অভিযোগ আসেনি। যদি এই ধরনের কোনও অভিযোগ আসে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’

এসব অভিযোগের কথা অস্বীকার করেছেন এমপি-পুত্র মঞ্জুরুল মজিদ মাহমুদ। তিনি বলেন, ‘ওইদিন আমি নরসিংদী থেকে মনোহরদী আসার পথে হাতিরদিয়ায় গাড়িতে বসেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত কথা শেষ করে চলে আসি। সেখান থেকে আসার আধাঘণ্টা পরই লোকমুখে খবর পেলাম, শামীম নামের একজনকে কে বা কারা মারধর করেছে। এ ঘটনায় আমাকে জড়িয়ে অপপ্রচার করায় আমি মর্মাহত হয়েছি। আহত শামীমকে ব্যক্তিগতভাবে চিনিও না।’

এ প্রসঙ্গে সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য দীর্ঘদিন ধরেই একটি চক্র ধরনের মিথ্যা অভিযোগ করে যাচ্ছে। আমার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এলাকায় রাজনীতি করছে। দলের ভেতরে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা তা পছন্দ করছেন না। এমন মিথ্যা অভিযোগ ষড়যন্ত্রেরই অংশ।’ 

 

/এএইচ/ এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান