বিএনপি স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু: খাদ্যমন্ত্রী

কেরানীগঞ্জ প্রতিনিধি
০৯ জুলাই ২০১৮, ২২:১৬আপডেট : ০৯ জুলাই ২০১৮, ২২:৪৫

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপি স্বাধীনতার ও গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, ‘তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না। ক্ষমতায় আসলে আবার তারা দেশে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড চালাবে। সারাদেশ মাদকে সয়লাব হয়ে যাবে।’ সোমবার (৯ জুলাই) বিকালে কেরানীগঞ্জের জয়নগর এলাকায় মাহফুজা কমিউনিটি সেন্টারে ঢাকা-২ আসনের নির্বাচন কার্যক্রম পরিচালনা সমন্বয় কমিটির উদ্যোগে এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘ বিএনপি কোটা সংস্কার আন্দোলনকারীদের নানাভাবে তারা উস্কানি দিচ্ছে। এছাড়া খুলনা ও গাজীপুরে নির্বাচনে হেরে বিএনপি এখন নির্বাচনকে ভয় পাচ্ছে। তাই তারা আগামী সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে।’

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা জনগণের ওপর বিশ্বাস রাখি। জনগণও আমাদেরকে বিশ্বাস করে। বিএনপির সঙ্গে জনগণ নাই। তাই তাদের বিভিন্ন আন্দোলনের কর্মসূচিতে সাধারণ মানুষের কোনও প্রতিক্রিয়া নেই। একদিকে তারা আন্দোলনের হুমকি দেয় অন্যদিকে আবার নির্বাচনকে ভয় পায়।’

কেরানীগঞ্জবাসীর উদ্দেশে কামরুল বলেন, ‘কেরানীগঞ্জ কোন ব্যক্তির ঘাঁটি নয়। কেরানীগঞ্জ হচ্ছে নৌকার ঘাঁটি। আমার নির্বাচনের প্রতিপক্ষ হচ্ছে আমান উল্লাহ আমান, অন্য কোনও ব্যক্তি নয়। বিএনপি যাতে আগামীতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তাই এখন থেকেই সবাইকে নির্বাচনি প্রস্তুতি নিতে হবে।’

ঢাকা- ২ আসন নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য মাসুদ আকতার মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা-২ আসনের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির আহ্বায়ক শফিউল আজম খান বারকু, সমন্বয় কমিটির সদস্য সচিব ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ন আহ্বায়ক হাজী আবু সিদ্দিকসহ দফতর সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, আওয়ামী লীগ নেতা আলাপ হোসেন বিপ্লব, যুবলীগ নেতা মো. শাহাদাৎ হোসেনসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের