শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চার যাত্রীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ জুলাই ২০১৮, ১০:৫২আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৩:১২

উদ্ধার হওয়া নিখোঁজ যাত্রীদের স্বজনদের আহাজারি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর সেন্ট্রাল ফেরিঘাটে ট্রলারের ছাদ থেকে পড়ে নিখোঁজ চার যাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস । মঙ্গলবার (১০ জুলাই) সকালে শীতলক্ষ্যা নদীর নিতাইগঞ্জ এলাকা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ নৌ-পুলিশের ইন্সপেক্টর নেওয়াজ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন দ্বীন ইসলাম (৩৫), ইমন (১৮) ও জনি। তাদের বাড়ি বন্দর উপজেলার মদনগঞ্জের ইসলামপুর এলাকায়। অপর নিহতের নাম ওসমান গনি বলে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর সেন্ট্রাল ফেরিঘাট থেকে মদনগঞ্জগামী একটি ট্রলার রওনা দেয়। এ সময় ট্রলারের ছাদে প্রায় ৬০-৭০ জন যাত্রী ছিল। ঘাট থেকে কিছু দূরে যাওয়ার পরই অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলারটি কাত হয়ে যায়। এ সময় ট্রলারের ছাদ ভেঙে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। খবর পেয়ে রবিবার রাত থেকেই নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশের সন্ধানে শীতলক্ষ্যা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। পরে মঙ্গলবার সকালে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, 'নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে দ্বীন ইসলাম ও ইমনের স্বজনরা এসে লাশ শনাক্ত করেছে। ওসমান গনি ও জনির পরিবারকে খবর দেওয়া হয়েছে।'

নারায়ণগঞ্জ নৌ-পুলিশের ইন্সপেক্টর নেওয়াজ উদ্দিন আহমেদ জানান, 'নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। আরো কোনও লাশের সন্ধান পাওয়া গেলে তা উদ্ধার করা হবে।'

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী