রাজশাহীতে নৌকা প্রতীকের কর্মীদের বিরুদ্ধে বিএনপির অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
১১ জুলাই ২০১৮, ২০:১২আপডেট : ১১ জুলাই ২০১৮, ২০:১২

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে প্রচারণা শুরুর দ্বিতীয় দিন বুধবার নৌকা প্রতীকের কর্মীদের বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের  অভিযোগ দায়ের করেছে বিএনপি। তারা সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-১৬, ধারা ৭ (গ), ১৮ (ঘ) এবং ৩০ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ দায়ের করেছে। বুধবার দুপুরে ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে এই অভিযোগ দায়ের করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জেল হোসেন তপু।

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনের রিটানিং কর্মকর্তা বরাবর অভিযোগপত্র থেকে জানা গেছে, নগরীর ৪ নম্বর ওয়ার্ড বহরমপুর (বুলনপুর) এলাকায় সিহাবের বাড়ির পাশে বিএনপি মনোনিত প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের ধানের শীষ প্রতীকের ফেস্টুন ও পোস্টারবাহী পিকাআপ ভ্যানের উপর নৌকা প্রতীক সমর্থিত কর্মীরা গত ৯ জুলাই রাত ৮টায় হামলা চালিয়ে ভাঙচুর করে (গাড়ি নং- রাজ মেট্রো-ন-১১০১২২)। এতে বিএনপি মনোনিত মেয়র প্রার্থীর ফেস্টুন ও পোস্টার নষ্ট হয় এবং পিকআপ ভ্যানের লুকিং গ্লাস ভেঙে যায়। মঙ্গলবার ২০ নম্বর ওয়ার্ডে বেলদারপাড়ায় নৌকা প্রতীকের কর্মীরা বিএনপির মনোনিত প্রার্থী বুলবুলের ধানের শীষ প্রতীকের টানানো ফেস্টুন ভাঙচুর করে এবং ঝুলানো পোস্টার ছিড়ে ফেলে।  মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত বালিয়াপুকুর মোড় থেকে রুয়েট ও ভদ্রার মোড় পর্যন্ত ধানের শীষ প্রতীকের লাগানো সব ফেস্টুন খুলে ফেলেছে। এছাড়াও মঙ্গলবার রাতে নগরীর অলকার মোড় থেকে আলুপট্টির মোড় পর্যন্ত ধানের শীষ প্রতীকের সব ফেস্টুন খুলে ফেলা হয়েছে। একই রাতে (মঙ্গলবার) রাজশাহী সিটি কলেজ গেট থেকে সার্ভে ইন্সটিটিউট পর্যন্ত লাগানো ধানের শীষ প্রতীকের সব ফেস্টুন নৌকা সমর্থিত কর্মীরা খুলে ফেলেছে। মঙ্গলবার ৬ নম্বর ওয়ার্ডে জি.পি.ও’র সামনে, ১৯ নম্বর ওয়ার্ড ছোট বনগ্রাম এলাকায়, ২৭ নম্বর ওয়ার্ড বালিয়াপুকুর এলাকায় ও ৩০ নম্বর ওয়ার্ড বিনোদপুর বাজারে ধানের শীষ প্রতীকের প্রচার মাইক এর কর্মীদের চড়থাপ্পড় মারা হয় এবং প্রচার কাজে বাধা দেওয়া হয়। বুধবার সকাল ১১টায় পুলিশ ভ্যানের উপস্থিতিতে ১৩ নম্বর ওয়ার্ডে শহীদ নজমুল হক উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে বর্ণালির পিছনের মোড় পর্যন্ত রাস্তায় ধানের শীষ প্রতীকের কোনও প্রকার ধরনের ফেস্টুন ও পোস্টার লাগাতে দেওয়া হয়নি। সেই সঙ্গে ধানের শীষ সমর্থিত কর্মীদের লাঞ্ছিত করে।

এ ব্যাপারে রাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, তারা (বিএনপি) একটি অভিযোগ দিয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ হবে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের