টাঙ্গাইলে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ২০:৪৮আপডেট : ১৭ জুলাই ২০১৮, ২০:৪৮

লাশ উদ্ধার টাঙ্গাইলে মোহাইমিনুল ইসলাম হামিম নামে এক নিখোঁজ স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের পাছইড়তা এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হামিম টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ার শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় সৃষ্টি স্কুলের নবম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনরা জানান, সোমবার রাত থেকে হামিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর মঙ্গলবার সকালে নাগরপুরে সহবতপুর ইউনিয়নের ইড়তা এলাকা থেকে হামিমের লাশ পাওয়া যায়। তবে কে বা কারা হামিমকে মারতে পারে তা ধারণা করতে পারছেন না স্বজনরা।

ওসি মো. মাইন উদ্দিন জানান, সকালে উপজেলার ইড়তা এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বোঝা যাচ্ছে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে। তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম