ধামারাইয়ে মাকে গলা কেটে হত্যার পর বাবা ও ভাইকে কুপিয়ে জখম

সাভার প্রতিনিধি
৩০ জুলাই ২০১৮, ১৬:০০আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৬:০০

হত্যা

ধামরাইয়ে নেশার টাকা না পেয়ে ঘুমন্ত অবস্থায় মাকে গলা কেটে হত্যার পর বাবা ও ভাইকে কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলে রায়হানকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার সকালে ধামরাইয়ের রোয়াইল এলাকার খড়ারচর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম জামিনা বেগম (৫৮),আহত বাবা আবুল বাসেদ (৬২) ও বড়ো ভাই রতন মিয়া (৩০)।

নিহতের পারিবারিক সূত্র জানায়, আবুল বাসেদের ছেলে রায়হায়ন মাদকাসক্ত হয়ে যাওয়ার পর থেকে নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করতো। মারধর করতো। প্রতিদিনের মতো রবিবার রাতে সবাই ঘুময়ে পড়লে সকালের দিকে রায়হান তার মায়ের কক্ষে গিয়ে ঘুমন্ত অবস্থায় তার গলা কেটে হত্যা করে। এসময় তার বাবাকে কুপিয়ে জখম করে। হইচৈই শুনে তার বড়ো ভাই তাকে বাধা দিতে আসলে তাকেও কুপিয়ে জখম করে। এসময় প্রতিবেশীরা এসে ওই ছেলেকে আটক করে রেখে পুলিশে সোপর্দ করে।

ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন মিন্টু বলেন,‘নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার পর বাবা ও ভাইকে কুপিয়ে জখম করে রায়হান।’

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ঘাতক ছেলেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের