সাভারের ধামরাইয়ে বৃষ্টিতে আটকা পড়ে একটি সাইকেলের গ্যারেজে আশ্রয় নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। বুধবার (১ আগস্ট) রাতে ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের বাজার এলাকায় সাইকেল গ্যারেজে এ ঘটনা ঘটা। এ ঘটনায় অভিযুক্ত সাইকেল গ্যারেজের মালিক আবু বক্কর সিদ্দিককে (২৫) আটক করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার ওই শিশুর বাবা বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার পরে শিশুটি নানীর বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিল। এসময় বৃষ্টি নামলে সুয়াপুর বাজার এলাকায় একটি গ্যারেজের সামনে আশ্রয় নেয় শিশুটি। পরে ওই গ্যারেজ মালিক শিশুটিকে গ্যারেজের ভেতরে গিয়ে বসতে বলে। পরে মেয়েটিকে একা পেয়ে মুখ বেঁধে ধর্ষণ করে আবু বক্কর। পরে ওই মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে গ্যারেজ মালিক সিদ্দিককে আটক করে পাশের ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ধামারাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীকে উদ্ধার করে ও আবু বক্করকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোরহাব বলেন, ‘বৃষ্টিতে মেয়েটিকে একা পেয়ে গ্যারেজ মালিক তাকে ধর্ষণ করে। পরে স্থানীয় দোকান মালিকরা তাকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসলে আমি পুলিশকে খবর দেই।’
ধামরাই থানার উপ পরিদর্শক (এসআই) ভজন রায় বলেন, ‘এ ঘটনায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে ধামারাই থানায় ধর্ষণের শিকারও ওই মেয়েরে বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এছাড়াও শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’








