টাঙ্গাইলে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো শিক্ষার্থীর

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৮, ১৫:৫২আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৬:০৩

শিক্ষার্থী নিহতের ঘটনায় রাস্তায় বিক্ষোভ নিরাপদ সড়কের দাবিতে চলমান বিক্ষোভের মাঝেই  টাঙ্গাইলের সখীপুরে পিকআপের ধাক্কায় সাদিয়া জাহান (১৫) নামে এক শিক্ষার্থীর নিহত হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় বিক্ষোভ ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা। এসময় তারা ঘাতক পিকআপ চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবি জানান।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী সাদিয়া বেলতলী দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। এসময় বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহিন আলী বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতার সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় পিকআপের হেলপারকে আটক করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।  

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান