শামীম ওসমানের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৮, ১৮:০৪আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৮:৪৮

বক্তব্য রাখছেন শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বরিবার (৫ আগস্ট) বিকাল পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর  নগরীর  চাষাঢ়া খাজা সুপার মার্কেটের সামনে পথসভায় ছাত্ররা এই আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

শামীম ওসমান ছাত্রদের উদ্দেশে বলেন, ‘গত পাঁচ দিন ধরে নারায়ণগঞ্জের ছাত্ররা যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে এসেছে তা দেখে আমি অভিভূত। তোমরা সড়কে  ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের গাড়ি আটকিয়ে  আইনশৃঙ্খলা বাহিনীকে দেখিয়ে দিয়েছে ছাত্রসমাজ জেগে উঠলে সবই পারে। আমি তোমাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।  আমি কথা দিচ্ছি তোমরা যেভাবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে কাজ করছো, নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশ সেভাবে দায়িত্ব পালন করবে। আজ থেকে তোমরা তোমাদের আন্দোলন রবিবার বিকাল পর্যন্ত স্থগিত করে দেখো পুলিশ তাদের সেই দায়িত্ব পালন করে  কিনা। যদি তারা সেই দায়িত্ব পালন না করে, রবিবার দুপুরের পর তোমাদের সঙ্গে আমি নিজে মাঠে নামবো।’

বক্তব্য রাখছেন শামীম ওসমান তিনি আরও বলেন, সরকারি তোলারাম কলেজের সব ছাত্ররা বসে নারায়ণগঞ্জের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যেসব সমস্যা রয়েছে তা চিহ্নিত করে সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংসদ সদস্যের কাছে প্রদান করুন।  

শামীম ওসমানের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা তিনি বলেন, ‘এই শিক্ষার্থীরা আমার সন্তান। শুধু এমপিগিরিটা আমার কাছে বড় কথা না। ওদেরকেও দেখার দায়িত্ব আমার আছে। তাদের যাতে কেউ ভুল পথে পরিচালিত করতে না পারে আমি সেটা দেখবো। শিক্ষার্থীদের পাশে আমি ছিলাম, এখনও আছি এবং আগামীতে থাকবো।’

এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ  বিকালে রাস্তায় নামে। এসময় তারা পপুলার ডায়গনেস্টিক সেন্টার থেকে চাষাঢ়া রেললাইন এবং রাইফেল ক্লাবের মোড় পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে যান চলাচল করতে পুলিশকে সহায়তা করে। তারা নগরীর বঙ্গবন্ধু সড়কের রিকশা লেনে রিকশা এবং গাড়ির লেনে গাড়ি চলাচল করতে যানবাহনকে নির্দেশনা দেন। এছাড়া উল্টো পথে আসা গাড়ি ঘুরিয়ে দেন এবং যত্রযত্র গাড়ি থামিয়ে পার্কি করা থেকে বিরত রাখেন। এছাড়া তারা বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করেন। যেসব গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স নেই এবং গাড়ির বৈধ কাগজপত্র নেই তাদের গাড়ি আটকে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করেন। 
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, দুপুরে শামীম ওসমানের আহ্বানে আন্দোলনরত শিক্ষার্থীরা যেসব গাড়ির চাবি নিয়েছিল তা পুলিশের কাছে হস্তান্তর করে রাস্তা থেকে চলে গিয়েছে। তবে বিকালে কিছু শিক্ষার্থী আবার মাঠে নেমেছে। আমারা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশও কাজ করছে। 

 

 

 

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী