মুন্সীগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৮, ২২:০০আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ২২:০৬

মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-দোহার মহাসড়কে সিএনজি অটোরিকশার ধাক্কায় আরিফা আক্তার (৯) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ আগস্ট) বিকালে উপজেলার রাত্রীখাল ইউনিয়নের দামলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফা দামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ও দামলা এলাকার মনির হোসেনের মেয়ে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন জানান, বন্ধুর খোঁজে বাড়ির কাছের রাস্তার পাশে ঘোরাঘুরি করছিল আরিফা। এ সময় শ্রীনগর থেকে বালাশুরগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা আরিফাকে ষোলঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, উত্তেজিত জনতা সুরুজ (৩০) নামের ওই সিএনজি চালককে গণপিটুনি দিয়েছে। আহত অবস্থায় সুরুজকে ঢাকার মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনজি আটোরিকশাটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের