সাভারে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

সাভার প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৮, ১৬:০১আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৬:০৩

ঢাকা সাভারে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে কারের চালক রফিকুল ইসলাম রফিক (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। রবিবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের জোরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

নিহত রফিক মাদারীপুরের সিদ্দিক বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়,  রবিবার দুপুরের দিকে দুই জন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে পৌঁছালে একটি মোটারসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি মহাসড়কের অ্যাইল্যান্ডের ওপর উঠে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের