গোপালগঞ্জ সদরে মধুমতি নদী থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার বৌলতলী বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছন।
সাজেদুর রহমান জানান, অনেক দূর থেকে মরদেহটি ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ গলে-পঁচে নষ্ট হয়ে গেছে। তার পরনের শাড়ী ও হাতের সাখা দেখে নারীর মরদেহ বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।








