সোনারগাঁয়ে ঘুষের ৫০ হাজার টাকাসহ প্রকৌশলী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৮, ১৮:৫১আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৯:২১

প্রকৌশলী এহতেশাম উল হক (মাঝে কালো শার্ট পরা) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এলজিআরডি অফিসের উপসহকারী প্রকৌশলী এহতেশাম উল হককে ঘুষের ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে নিজ কার্যালয় থেকে তাকে আটক করা হয় বলে দুদক জানিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

দুদকের ঢাকা বিভাগের পরিচালক আনোয়ার হোসেন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিরাজ অ্যান্ড মেহরাজ এন্টারপ্রাইজের মালিক মোজাম্মেলের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে দুদক পরিচালক আনোয়ার হোসেন ১০ সদস্যের একটি টিম নিয়ে এহতেশাম উল হককে হাতেনাতে আটক করেন। এর আগে গত রমজান মাসে একই কাজের বিনিময়ে একই ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন প্রকৌশলী এহতেশাম উল হক।

এদিকে মেসার্স মিরাজ অ্যান্ড মেহরাজ ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোজাম্মেল জানান, সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ২০ লাখ টাকায় একটি সড়কের সংস্কার কাজের বিপরীতে ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন উপসহকারী প্রকৌশলী এহতেশাম উল হক। সেই টাকার বাকি অংশ ৫০ হাজার টাকা বৃহস্পতিবার পরিশোধ করার সময় প্রকৌশলী আটক হন। এ ব্যাপারে দুদকের পক্ষ থেকে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের