মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস দোকানে ঢুকে দুই শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ২০:৩৪আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ২০:৩৪

পঞ্চগড়ে বাস চাপায় কৃষি কর্মকর্তাসহ নিহত ২

মাদারীপুরের কালকিনিতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যাওয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে কালকিনির উপজেলার ডাসার থানাধীন কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো, কর্ণপাড়া এলাকার এমারাত তালুকদারের মেয়ে ইমা আক্তার (১১) এবং এলাকার রুহুল শরীফের মেয়ে সুর্বণা আক্তার (৯)।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব জানান, বরিশাল থেকে শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ঢাকা-বরিশালের কর্ণপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকনের ভেতর ঢুকে যায়। এসময় দোকানে থাকা সুর্বণা নামে এক শিশু  ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আহত  আরেক শিশু ইমাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে ঢাকা-বরিশাল মহাসড়কের দুইপাশে দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বিকেলে ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের