মুন্সীগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০১৮, ১৫:৪৩আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৫:৪৯

মুন্সীগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গ্রেট বিক্রমপুর ও স্বাধীন পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। মঙ্গলবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কেয়টখীরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। শ্রীনগর ও লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা দুর্ঘটনার খবর নিশ্চিত করেন।

তিনি আরও জানান,‘ঢাকাগামী বাস স্বাধীন পরিবহন ও মাওয়াগামী গ্রেট বিক্রমপুর বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে। দুর্ঘটনায় বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এই দুর্ঘটনায় আহত এক শিশু ও পুরুষকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলো, শরিয়তপুর জেলার  মুক্তা বেগম (৪০) ও তার মেয়ে মোছা. তুবা (১০), শ্রীনগর উপজেলার উত্তর সেলামতি গ্রামের জাহিরা বেগম (৫৫) ও তার নাতনি মো. রুমিক (৭), গোপালগঞ্জ জেলার মারুফ মিয়া (২৪),লৌহজং উপজেলার জাকির হোসেন (৩০), ফরিদপুর জেলার ফরিদপুর জেলার মহিউদ্দিন (৫০), ফরিদপুর জেলার ইমরান (২৫), শরিয়তপুর জেলার শামিম (৩০),ফরিদপুর জেলার মিলন মোল্লা (৩০), শিবচরের শাহনাজ বেগম (৩০)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী