কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত

মাদারীপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৮, ১৩:২১আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৩:২১

শিমুলিয়া ঘাট

দক্ষিণাঞ্চলের যাত্রীর ঈদ শেষে কর্মস্থলে ফিরছে। এ কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের চাপ বেড়েছে। অন্যদিকে নাব্য সঙ্কটের কারণে ও  ড্রেজিং কাজ চলায় নদীতে রো রো ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে জানান ঘাট কর্তৃপক্ষ। এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে চাপ বেড়েছে লঞ্চ ও স্পিডবোটে। তবে লঞ্চ ও ফেরিতে অন্য সময়ের মত যাত্রীদের উপচে পড়া ভীড় নেই।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে গত দু’সপ্তাহ ধরে নাব্য সঙ্কট দেখা যায়। নাব্য সঙ্কট দূর করছে নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু অপসারণের কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। ড্রেজিং কাজ চলমান থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এই নৌরুটে ২০টি ফেরির মধ্যে ২টি বড় আকৃতির রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাকি কে-টাইপ, ডাম্প ফেরিসহ ১৮টি ফেরি চলাচল স্বাভাবিক।

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ বলেন, পরিস্থিতি মোকাবেলায় পুলিশ, র‌্যাব, এপিবিএন, ফায়ার সার্ভিস ও প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে যাতে যাত্রীদের চলাচলে কোনও সমস্যা না হয়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের