গোপালগঞ্জে তিন সংঘর্ষে পুলিশসহ আহত ৬০

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৮, ১৪:৪০আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৪:৫১

সংঘর্ষে আহতরা গোপালগঞ্জে ফুটবল খেলা ও জমিজমা বিরোধের জেরে আলাদা তিনটি সংঘর্ষে পুলিশসহ ৬০ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা ও কোটালীপাড়ার বর্ষাপাড়া, হিরন ও কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, শুক্রবার বিকালে নিজড়া গ্রামের বটবাড়ী ও চৌদ্দপাড়কান্দি পাড়ার মধ্যে ফুটবল খেলা হচ্ছিল। এসময় বটবাড়ীর তারা ও চৌদ্দপাড়কান্দির রাসেলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে শনিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘর-বাড়িতে ভাঙচুর করা হয় কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক জানান, শুক্রবার বিকালে ঈদ উপলক্ষে বর্ষাপাড়া ও হিরন গ্রামের মধ্যে ফুটবল খেলা হয়। এসময় দুই গ্রামের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে শনিবার সকালে উভয় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় উভয় পক্ষের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে।

অন্যদিকে,কোটালীপাড়ার কান্দি গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে হাসমত ও ইস্রাফিলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সংঘর্ষে ১০ জন আহত হন। এর মধ্যে ৫ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গোপালগঞ্জে তিন সংঘর্ষে পুলিশসহ আহত ৬০ ওসি জানান, ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী