ফুলকি কার্যালয়ে তালা, সম্পাদক নাজমুস সাকিব পলাতক

সাভার প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৮, ১৯:৫৮আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ২০:৪৯

 

ফুলকি সম্পাদক নাজমুস সাকিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে সংবাদ প্রকাশের অভিযোগে সাভার প্রেস ক্লাবের সভাপতি  ও দৈনিক ফুলকি’র সম্পাদক নাজমুস সাকিবের বিরুদ্ধে  দু’টি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর  ফুলকি কার্যালয়ে তালা ঝুলছে। এছাড়া সম্পাদক নাজমুস সাকিবও বর্তমানে পলাতক। পুলিশ এখনও তাকে গ্রেফতার করতে পারেনি। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন  সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।  

শনিবার (২৫ আগস্ট) বিকেলে সরেজমিনে সাভারের স্মরণিকা এলাকায় অবস্থিত দৈনিক ফুলকির কার্যালয়ে  গিয়ে দেখা যায়, কার্যালয়ে তালা ঝুলছে। ঈদের ছুটির কারণে অফিসের লোকজন বাইরে থাকায় অফিসটি তালা লাগানো রয়েছে বলে দাবি করেন ফুলকির একজন সংবাদকর্মী। তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে  ফুলকি সম্পাদক নাজমুস সাকিরে সঙ্গে আমাদেরও যোগাযোগ নেই। ঈদের ছুটির কারণে অফিসের লোকজনও বাইরে আছেন। ছুটি শেষ হলে দুই-এক দিনের মধ্যে সবাই কাজে যোগ দেবেন। তবে মামলা হওয়ার কারণে স্বাভাবিকভাবে সম্পাদক আত্মগোপনে রয়েছেন।’

পুলিশ জানায়, গত ৬ আগস্ট দৈনিক ফুলকির অনলাইনে ভার্সনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর ফুলকির ফেসবুক পেজে ওই সংবাদটি শেয়ার করা হলে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নজরে আসার পর বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া  আসতে থাকে। এরপর ফুলকির অনলাইন থেকে সংবাদটি সরিয়ে নেওয়া হয়।

ফুলকি কার্যালয়ে তালা ঝুলছে

এ ঘটনায় গত ১০ আগস্ট (শুক্রবার) সাভার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ আল রাজী বাদী হয়ে নাজমুস সাকিবের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। এরপর গত ১৪ আগস্ট (মঙ্গলবার) ছাত্রলীগ নেতা রাজিদুল ইসলাম বাদী হয়ে নাজমুস সাবিক ও তার ভাই নাজমসু শাহীনকে  আসামি করে  সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। প্রথম মামলা দায়েরের ১৩ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার  করতে পারে পুলিশ।   
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলার বাদী শেখ ফরিদ আল রাজী ও রাজিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে দেওয়া পোস্টটি নেতাকর্মীদের আহত করেছে। আমরা সংক্ষুব্ধ হয়েই এই মামলা দায়ের করেছি।’

এই বিষয়ে নিয়ে জানতে চাইলে নাজমুস সাকিবের মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ‘মামলার আসামিরা আত্মগোপনে রয়েছেন। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম