টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ১১:১৪আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১১:১৪

বন্দুকযুদ্ধ গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরিফ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে র‌্যাব জানিয়েছে। ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। নিহত শরিফ মাদক ব্যবসায়ী ছিল বলে র‌্যাব দাবি করেছে।

র‌্যাব-১ এর উপ-অধিনায়ক মেজর ইসতিয়াক আহমেদ জানান, গোপন সংবাদে জানতে পারি টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। পরে ওই এলাকায় র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের অভিযান আঁচ করতে পেরে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পরে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এসময় সন্ত্রসীরা
পিছু হটলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোলাগুলির সময় র‌্যাবের এক সদস্য আহত হলে তাকে টঙ্গী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. হানিফ জানান, নিহত শরিফ রাজধানীর তুরাগ থানা এলাকার বাসিন্দা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী