নরসিংদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নরসিংদী প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ১৮:৩৬আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৯:০০

সড়ক দুর্ঘটনা

নরসিংদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদীর পাঁচদোনা পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, নরসিংদীর মনোহরদী উপজেলার সবজি ব্যবসায়ী আকাশ মিয়া (৪০) ও শিবপুরের এলাকার পিকআপ চালক রফিকুল ইসলাম।

পুলিশ জানায়,সিলেটের সুনামগঞ্জ থেকে ঢাকাগামী নিউলাইন এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাঁচদোনায় বাজার পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সবজিবাহী একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই পিকআপ চালক রফিকুল ও হাসপাতালে নেওয়ার পথে সবজি ব্যবসায়ী আকাশের মৃত্যু হয়। পিকআপ চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করেছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী