নরসিংদীর শিবপুরে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদী প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ১৭:৩৯আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৭:৩৯

মোটরসাইকেল দুর্ঘটনা

নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এনা পরিবহনের একটি বাস অপর একটি বাসকে পাশ কাটানোর সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের কারারচর এলাকায় বিসিক শিল্পনগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মনোহরদীর আলাউদ্দিনের ছেলে মেহেদী হাসান (২০) ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিড়াটি এলাকার কফিল উদ্দিনের ছেলে হাসিবুল হাসান (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেল বাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান মারা যায়। গুরুতর আহত অবস্থায় অপর আরোহী হাসিবুল হাসানকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান বলেন,‘মোটরসাইকেল আরোহী একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অপর আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আনা হয়। এখনে আনার সঙ্গে সঙ্গে তিনিও মারা যান। আহত দুজনেরই প্রচুর রক্তক্ষরণ হয়েছে।’ 

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন,‘এনা পরিবহনের বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এনা পরিবহনের বাসটি আটক করা হয়েছে। দুর্ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি