মানিকগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ১৩

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৮, ১৩:৫২আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৪:৪৬

মানিকগঞ্জ মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ আগস্ট) দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মানিকগঞ্জ বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, পুরাতন বাইচাইল গ্রামের রাজু মিয়ার ছেলে রাহাদ মিয়া (২৫), রৌহাদহ এলাকার মৃত হাছেন মিয়ার ছেলে শকওত মিয়া (২৯), বাঘুটিয়া এলাকার মৃত আকরাম আলীর ছেলে মোশারফ হোসেন মোশা (৩২), জিনেচর এলাকার ফজলু মণ্ডলের ছেলে শাহজাহান (৫৫), নরসিংহপুর এলাকার মৃত ঠান্ডা শেখের ছেলে ফজলুর রহমান (৪২), ব্রাহ্মণজানি এলাকার ফয়দের বেপারীর ছেলে জালাল (৫০), কোর্টকান্দি এলাকার লুৎফর মিয়ার ছেলে জাকির হোসেন (৩১), হাজিনগর এলাকার মালেক হোসেনের ছেলে রাজীব, হাফিজনগর এলাকার হামেদ আলীর ছেলে আকিজ হোসেন, মুক্তানগর এলাকার মৃত কিয়াম উদ্দিনের ছেলে রিফাত হোসেন, হাফিজনগর এলাকার মৃত খলিল মোল্লার ছেলে সামাদ মোল্লা, চরসিংগাইর এলাকার মৃত রফিক মিয়ার ছেলে মামুন (২২), গোলড়া মধ্যপাড়া এলাকার রজ্জব খন্দকারের ছেলে রাব্বী (২৫)।

সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান জানান, আটক প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিজ নিজ থানায় মামলা হয়েছে।

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ