নরসিংদীতে দুটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড

নরসিংদী প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৮, ১৮:০৪আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৮:০৯

 নরসিংদীতে সততা জেনারেল হাসপাতালসহ দুটি হাসপাতালকে অর্থদণ্ড করা হয়েছে নরসিংদীতে নিয়মনীতি না মানায় দুটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া ও মেহের নিগার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মুন্নী দাস উপস্থিত ছিলেন।

হাসপাতাল দুটি হলো, শহরের ভেলানগর এলাকার সুপ্রিম জেনারেল প্রাইভেট হাসপাতাল ও সততা জেনারেল প্রাইভেট হাসপাতাল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শাহ আলম মিয়া জানান, হাসপাতাল দুটির লাইসেন্স না থাকা ও প্রয়োজনীয় আইনি শর্ত না মেনে প্রতিষ্ঠান পরিচালনা করায় ভোক্তা অধিকার আইন ও বেসরকারি হাসপাতাল পরিচালনা আইনে সততা জেনারেল হাসপাতালকে ৬০ হাজার ও সুপ্রিম জেনারেল হাসপাতালকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
এ সময় সুপ্রিম জেনারেল হাসপাতালে গত জুন মাসে ৬০টি সিজারিয়ান অপারেশন ও ৩টি নরমাল অপারেশন, জুলাইয়ে ৪২টি সিজারিয়ান অপারেশন ও ৩টি নরমাল অপারেশন এবং আগস্ট মাসে ৬২টি সিজারিয়ান অপারেশন ও ৮টি নরমাল অপারেশন করার তথ্য পাওয়া যায়।

এ বিষয়ে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মুন্নী দাস বলেন, ‘সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেখানে সিজারিয়ান অপারেশন কমানোর লক্ষ্য নিয়ে নিরুৎসাহিত করা হচ্ছে, সেখানে বেসরকারি হাসপাতালগুলোতে অর্থের লোভে ও অকারণে সিজারিয়ান অপারেশন করা হচ্ছে, যা উদ্বেগজনক।

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত নরসিংদী জেলার সকল হাসপাতাল, ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি