অপহরণের দেড় মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, মামলা প্রত্যাহারের জন্য হুমকি

গাজীপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৪

গাজীপুর দেড় মাসেও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। উল্টো অপহরণকারীরা মামলা তুলে নেওয়ার জন্য ওই ছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। মামলা তুলে না নিলে ওই স্কুলছাত্রীর পরিবারসহ সাক্ষীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হবে বলে হুমকি দিচ্ছে আসামিরা।

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় শ্রীপুর উপজেলার বাউনী গ্রামের আব্দুল বাতেনের ছেলে নয়ন মিয়া (২৮), ভাই আমিনুল ইসলাম, তার বাবা আব্দুল বাতেন, মা খাদিজা আক্তার, চাচা নূরুল ইসলাম, প্রতিবেশী আব্দুস ছাত্তার, আব্দুল খালেকের ছেলে আব্দুল হাই ও কাপাসিয়ার পাবুর গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী শিরিনা আক্তারের নামে গাজীপুর আদালতে মামলা করা হয়।
অপহৃত স্কুলছাত্রীর মা জেসমিন আক্তার জানান, তার মেয়ে বাউনী গ্রামে নানার বাড়িতে থেকে বাউনী উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করত। তার বাবার বাড়ি কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে। এসএসসি পরীক্ষার পর সে নিজ বাড়ি কাপাসিয়ার পাবুর গ্রামে আসার পর ২৩ জুলাই অপহৃত হয়। মামলায় গ্রেফতার দুই আসামি জামিনে মুক্ত হয়ে মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে। না হয় আসামিরা তার পরিবার ও সাক্ষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়াসহ হত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জেসমিন আক্তার আরও জানান, প্রধান অভিযুক্ত নয়ন মিয়াসহ আরও তিন অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি।

কাপাসিয়া থানার ওসি (অপারেশন) মনিরুজ্জামান জানান, ওই মামলায় কাপাসিয়া থানা পুলিশ ১৯ আগস্ট রাতেই প্রধান আসামি নয়নের চাচা নূরুল ইসলাম ও মা খাদিজা আক্তারকে গ্রেফতার করে। পরে তারা আদালত থেকে ২৬ আগস্ট জামিনে মুক্ত হয়। অন্য আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য তৎপরতা চলছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান