রূপগঞ্জে বিএনপির ৩৫ নেতাকর্মীকে আসামি করে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতার অভিযোগ এনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৩৫ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল খান বাদী হয়ে মামলাটি করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, আবু সাদাত সায়েম, ইমন মিয়াসহ নামীয় ৩৫ জন ও অজ্ঞাত ২২ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। মামলা দায়ের পর থেকে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ গিয়ে নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত রবিবার বিকেলে গোলাকান্দাইল উত্তরপাড়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে বলে পুলিশের কাছে খবর আসে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে নাশকতার অভিযোগ এনে ভুলতা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল খান বাদী হয়ে মামলায় নামীয় ৩৫ ও অজ্ঞাত ২২ জনের জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ‘নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ