গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। এর আগে ভিক্ষুকদের জীবিকা নির্বাহের বিকল্প ব্যবস্থা নেওয়া হয়।
ওই ইউনিয়নের ৭ জন পেশাদার ভিক্ষুকের একজনকে মালামালসহ একটি দোকান দেওয়া হয়েছে। এছাড়াও বাকি ছয়জনকে ৪টি করে ছাগল দেওয়া হয়েছে। রবিবার বিকেলে জালালাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে সাত ভিক্ষুকের হাতে মালামালসহ দোকান ও ছাগল তুলে দেন। পর্যায়ক্রমে গোপালগঞ্জের সব ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত করা হবে বলে জানান জেলা প্রশাসক।
এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা.শাম্মী আক্তার, সদর উপজেলা সমাজসেবা অফিসার সুলতানা জাহিদ পারভীন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান এম সুপারুল আলম টিকে, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চুসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







