গোপালগঞ্জে মাইক্রোবাস চাপায় স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৫

গোপালগঞ্জ গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাস চাপায় কিঞ্জর রায় (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায়এই দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কিঞ্জর রায় (১২) দাসেরহাট এলাকার পীযুষ রায়ের ছেলে ও মুকসুদপুরের ১৭৭ নম্বর বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

ওসি মোস্তফা কামাল পাশা জানান, বাড়ির পাশে দোকানে কেনাকাটার জন্য রাস্তা পার হচ্ছিল কিঞ্জর। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

ওসি আরও জানান, ঘাতক গাড়িটিকে আটকের জন্য চেষ্টা করা হচ্ছে।

/এমএএ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম