সিদ্ধিরগঞ্জে দুইটি মোবাইল ফোনের দোকানে চুরি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৯

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের কাসসাফ শপিং কমপ্লেক্স নামের মার্কেটের দুইটি মোবাইল ফোনের দোকানে  চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

মার্কেটের ৪র্থ তলার ইফসান টেলিকমের মালিক আব্দুল্লাহ আল মামুন জানান, ইফসান টেলিকম থেকে নগদ ১ লাখ ১৫ হাজার টাকা ও ১৬ লাখ টাকা মূল্যের ২৯৫টি স্মাটফোন চুরি হয়েছে।

তৃতীয় তলার ট্রাস্ট টেলিকম বিডির মালিক রবিন আমিন জানান, তার দোকান থেকে নগদ ১ লাখ ৫০ হাজার  টাকা ও ১১ লাখ টাকা মূল্যের ২০০ পিস স্মাটফোন নিয়ে গেছে।  

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া জানান, ক্ষতিগ্রস্ত দোকানিরা ২০-২৫ লাখ টাকার মালামাল চুরি হওয়ার কথা জানিয়েছে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ওই মার্কেটের নাইটগার্ড মোতালেব মিয়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী