অপহরণের ৩ দিন পর কলেজছাত্রী উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৩

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণের তিন দিন পর এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাদিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোলাকান্দাইল এলাকার হৃদয় মিয়া ওই কলেজছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে বিরক্ত করতো। গত ১১ সেপ্টেম্বর বিকালে ঝালমুড়ি কেনার জন্য বাড়ি থেকে বের হলে হৃদয় মিয়াসহ অজ্ঞাত ৩/৪ জন ওই কলেজছাত্রীকে সিএনজিতে করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় কলেজছাত্রীর মা একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গোলাকান্দাইল এলাকা থেকে তাকে উদ্ধার করে।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে হৃদয় মিয়া পালিয়ে যায়। হৃদয় মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম