সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৭

ডিএনডির খাল থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার করা হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার নয়াআটি এলাকায় ডিএনডি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমান।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নয়াআটি মুক্তিনগর এলাকায় কিসমত মার্কেটের সামনে ডিএনডি খালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই রাসেল আহম্মেদ জানান, লাশের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কয়েকদিন আগে তাকে হাত পা-বেঁধে হত্যার পর লাশটি খালে ফেলে দেয়। তবে ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে। এ হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত সে ব্যাপারে তদন্ত চলছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সাত্তার জানান, লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। আমরা বিভিন্ন থানায় খবর পাঠিয়েছি। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারসহ মামলার প্রস্তুতি চলছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান