গোপালগঞ্জে ৮৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ১১:২০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৮

৮৪০ বোতল ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ীরা গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, যশোর জেলার খাজুর গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে মশিউর রহমান(৩৫), একই জেলার শার্শা উপজেলার রসুলপুর গ্রামের মোঃ ফজর আলীর ছেলে ইকবাল হোসেন (৩০) এবং মাদারীপুর জেলার নিসাবদি গ্রামের কাদের শরীফের ছেলে মশিউর রহমান(৪০)।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, মাদকের একটি বড় চালান পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় শহরতলীর চেচানিয়াকান্দি গিনি ফিলিং স্টেশনের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে ইট বোঝাই একটি ট্রাক দেখে পুলিশের সন্দেহ হলে ট্রাকটি আটক করা হয়।পরে ওই ট্রাকের মধ্যে বস্তায় রাখা ৮৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ওইসব মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম