সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৩

অস্ত্র ও গুলিসহ গ্রেফতার কাজী মোহাম্মদ জসিম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অস্ত্র ও গুলিসহ কাজী মোহাম্মদ জসিম ওরফে কিলার জসিম নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২২ সেপ্টেম্বর)সকালে সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

জসিম মধ্য সানারপাড়ের আবদুল মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ জেলার বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান।

প্রেসব্রিফিংয়ে এসআই আরিফুর রহমান জানান,শনিবার সকালে সানারপাড় ফুট ওভারব্রিজের নিচে মনির হোটেলের সামনে থেকে জসিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে কালো রঙের একটি দেশীয় ওয়ান শুটার গান ও এক  রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও বিভিন্ন থানায় তার নামে অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের