পোশাক কারখানায় পানি পান করে শ্রমিক অসুস্থ, মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৫

পোশাক কারখানায় পানি পান করে শ্রমিক অসুস্থ, মহাসড়ক অবরোধ গাজীপুর মহানগরের মালেকের বাড়ি (ডেগের চালা) এলাকার নিউটেক্স কারখানায় পানি পান করে কয়েক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় নিরাপদ পানির দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়। এসময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
ওই কারখানার শ্রমিক সাহেরা, আল-আমিন, কল্পনা আক্তার ও আলমগীর হোসেন জানান, কয়েক শ্রমিক সকাল ১০টার দিকে (টিফিন বিরতি) পানি পান করে অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার পর শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে নিরাপদ পানি সরবরাহের দাবি জানায়। এসময় কিছু উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় অবরোধ করে বেশ কিছু যানবাহন ভাঙচুর করে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শ্রমিকদের দাবি দাওয়া ও নিরাপদ পানি সরবরাহের আশ্বাস দিয়ে তাদরেকে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। ’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের