২৯ সেপ্টেম্বর আ. লীগ কোনও পাল্টা সমাবেশ করবে না: কাদের

রাজবাড়ী প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৬

রাজবাড়ীতে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী ২৯ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি যে সমাবেশ করতে চাচ্ছে তা তারা করতে পারে। আওয়ামী লীগ কোনও পাল্টা সমাবেশ করবে না।’ তিনি বলেন, ‘ মরা গাঙে জোয়ার আসে না। বিএনপি মানে বাংলাদেশ নালিশ পার্টি। তারা শুধু ফাঁকা আওয়াজ দেয়। তাদের কোনও আওয়াজে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর পাংশার কলিমহর ইউনিয়নের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দলীয় কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা ১১টায় পাংশার শিয়ালডাঙ্গী থেকে রাজবাড়ীর তালতলা পর্যন্ত রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দ্বিতীয় অংশের সম্প্রসারণ ও সংস্কার কাজ উদ্বোধন করেন সেতুমন্ত্রী।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা সড়ক অবরোধ করবেন না। শুধু সতর্ক অবস্থানে থাকবেন। আক্রমণ করবেন না। কিন্তু আক্রান্ত হলে তার উপযুক্ত জবাব দিতে হবে।’ আগামী অক্টোবরের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন দেবেন বলেও জানান দলের সাধারণ সম্পাদক।

সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম মোর্শেদ আরজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিদুল হাসান চৌধুরী নওফেল, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম।

পরে বিকালে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত আরেকটি কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে ওবায়দুল কাদেরের।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম