মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে এক আলেমের বিরুদ্ধে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ২৯ সেপ্টেম্বর নির্যাতিত শিশুর নানি বাদী হয়ে শ্রীপুর থানায় এ মামলাটি দায়ের করেন। জবানবন্দি রেকর্ডের জন্য নির্যাতনের শিকার ওই শিশুকে রবিবার বিকেলে মাগুরার আদালতে পাঠিয়েছে পুলিশ।
শ্রীপুর থানায় দায়েকৃত মামলার বিবরণে বাদী অভিযোগ করেন, তার সাড়ে চার বছরে নাতনি বরিশাট করিকর পাড়া জামে মসজিদে শিশু ও গণশিক্ষা কার্যক্রমে লেখাপড়া করে। অন্যদিনের মত ২৮ অক্টোবর সকাল ৯টার দিকে শিশুটি ওই মসজিদে পড়তে যায়। ৯টা থেকে ১১ পর্যন্ত লেখাপড়া শেষে কর্মরত শিক্ষক আলেম আফজাল হোসেন ওরফে মাহবুব (৩৫) সব শিশুকে ছুটি দিয়ে তার নাতনিকে মসজিদে রেখে দেয়। এক পর্যায়ে লম্পট মাহবুব তাকে পড়ানোর কথা বলে করে। এ সময় শিশুটি চিৎকারে লম্পট আলেম মাহবুব মসজিদ থেকে পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে ও রাতে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই শিশুর বাবা অভিযোগ করে বলেন,‘মাহবুবুসহ তার গোটা পরিবার জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তার ভাইয়ের নামে থানায় নাশকতার মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে ওই এলাকায় একাধিক যৌন হয়রানির অভিযোগ রয়েছে।
শ্রীপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান মিনে জানান, শিশুর ডাক্তারি পরিক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। অভিযুক্ত মাহবুবু ধর্ষণ চেষ্টা চালিয়েছে। রবিবার বিকেলে জবানবন্ধি রেকর্ডের জন্য শিশুকে আদালতে পাঠানো হয়েছে।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আরএমও ডা. বিকাশ কুমার বিশ্বাস জানান, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। দুই-এক দিনের মধ্যে চুড়ান্ত রিপোর্ট দিবেন।








